রাজারবাগ পীরের যত কাণ্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান। সারা দেশে তার নিজের ও দরবার শরিফের নামে আছে বিপুল সম্পদ। অভিযোগ আছে এসব সম্পদের

2021-10-06T09:00:01+00:00
2021-10-06T09:00:01+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
রাজারবাগ পীরের যত কাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৯:০০ এএম 
রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান। সারা দেশে তার নিজের ও দরবার শরিফের নামে আছে বিপুল সম্পদ। অভিযোগ আছে এসব সম্পদের প্রায় সবই দখল করা। অনেক ‘অন্ধভক্ত’ মুরিদ তাদের টাকা-পয়সা ও কিছু সম্পদ পীর ও তার দরবার শরিফকে দিয়ে দিলেও অধিকাংশকেই নানা ভয়ভীতি দেখিয়ে এবং জোর করে তাদের সম্পদ কুক্ষিগত করা হয়। যারা স্বেচ্ছায় তার সম্পদ দরবার শরিফে না দেন তাদের বিরুদ্ধে দিল্লুর তার অনুসারীদের দিয়ে করান একের পর এক মামলা। এই দিল্লুর ও তার দরবার শরিফের নামে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৭ হাজার একর জমি ও রাবার বাগান অবৈধ দখলে আছে বলে একটি রিটে অভিযোগ করা হয়। এসব সম্পত্তি নির্ণয় করে সেগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিতে এবং দেশব্যাপী রাজারবাগ দরবারের সব আস্তানা বন্ধে জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ বিবেচনায় নিতে এরই মধ্যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অন্যদিকে রাজধানীর শান্তিবাগের বাসিন্দা ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর সিন্ডিকেট হয়রানিমূলক ৪৯টি মামলা করেছে। এ ঘটনায় সিআইডির প্রতিবেদন দেখে বিস্ময় প্রকাশ করে সম্প্রতি হাইকোর্ট বলেছেন, ‘বাংলাদেশের পীর সাহেবের কাণ্ড দেখেন! জায়গা-জমি দখলের জন্য পীর সাহেবরা অনুসারী-মুরিদদের দিয়ে কী করান দেখেন! যেখানে একজন মানুষকে একটা মামলা দিলেই জীবন শেষ হয়ে যায়, সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে এত মামলা! এাঁ তো সিরিয়াস ব্যাপার!’

অন্যদিকে ভুয়া মামলার সিন্ডিকেট খুঁজতে রাজারবাগ পীর ও তার মুরিদদের দ্বারা দেশব্যাপী করা গায়েবি মামলার অনুসন্ধানে সাত বছরের শিশু, ভুক্তভোগী নারী, মুক্তিযোদ্ধা সন্তান, মাদ্রাসার শিক্ষক ও ব্যবসায়ীসহ আট ভুক্তভোগীর পক্ষে করা রিটে জাতীয় মানবাধিকার কমিশন কিছু সুপারিশ করে একটি প্রতিবেদন দিয়েছে হাইকোর্টে। কমিশনের ৭টি সুপারিশের অন্যতম হচ্ছে- (ক) রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে যেসব সম্পদ রয়েছে তার তালিকা প্রস্তুত করে আয়ের উৎস ও রাজস্ব প্রদানের বিষয়টি খতিয়ে দেখতে হবে; (খ) সাধারণ মানুষকে যেন ধর্মের নামে ধোঁকা দিতে না পারে এবং নিরীহ মানুষের অর্থ-সম্পদ যেন হয়রানিমূলকভাবে মিথ্যা মামলা করে হাতিয়ে নিতে না পারে সে জন্য রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের মূল আস্তানাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শাখা কার্যালয়গুলো বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে তার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘উলামা আঞ্জুমান আল বাইয়্যিনাত’ এবং তার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারিত সংবাদপত্র ‘ধাল বাইয়্যিনাত ও আল ইহসান’ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 

হাইকোর্ট তার আদেশে বলেন, ‘উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশনকে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পদ রয়েছে তা নির্ণয়, ওইসব সম্পদের উৎস সম্পর্কে এবং বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে উক্ত পীর এবং তার পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না, সে বিষয়ে হাইকোর্টে আগামী ৩০ নভেম্বরের আগে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: