লুবনা হাবিবের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘রিওয়াকেনিং: ব্যাক টুদ্য ক্যানভাস’ শুরু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকালে রাজধানীর সফিউদ্দিন শিল্পালয়ে এ চিত্র প্রদর্শনী শুরু হয়।
এই প্রদর্শনী চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু রাত ১১টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
লুবনা হাবিবের আকা ছবিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মার্মনি, কেনিয়া, মরিশাস, ফিজি, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নরওয়েতে অবস্থিত ব্যক্তিদের ব্যক্তিগত সংগ্রহে আছে। ‘রিওয়াকেনিং: ব্যাক টুদ্য ক্যানভাস’ তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী।
লুবনা হাবিব বলেন, সেই যে আমার নানা রঙের দিনগুলি- মনের মধ্যে ফেলে আসা দিন সব ফিরে আসে বারবার। শৈশব, তারপর বেড়ে উঠা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়- আমার পুরোটা স্মৃতি জড়েু শুধু রঙিন সব দিন। এক্কা দোক্কা, দড়ি লাফানো, হা-ডুডু, ডান্ডাগুলি- এমন কি পাড়ার মাঠের ক্রিকেটও। ‘রিওয়াকেনিং: ব্যাক টুদ্য ক্যানভাস’ শিরোনামের এই একক প্রদর্শনীকে ঘিরে নিজেকে জাগ্রত করা, নতুন করে নিজেকে মেলে ধরবার চেষ্টা করতে গিয়ে প্রকৃতির মনোমগ্ধু কর সৌন্দর্যের যে শক্তি তা উপস্থাপন করতে গিয়ে বিমোহিত হই। এই ভাবনার ক্যানভাসে, নতুন করে যাত্রা শুরুর আমন্ত্রণ জানাই নিজেকেই, যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ভাবনাগুলোকে একত্রিত করবে বলে আমার বিশ্বাস। একজন চিত্রশিল্পী হিসাবে, আমি সবসময় স্মৃতিতে ভেসেছি, কল্পনার জগতে হেঁটে বেড়িয়েছি। চারপাশের প্রাণবন্ত প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়েছি, হয়েছি মুগ্ধ। প্রকৃতির অনাবিষ্কৃত সৌন্দর্য আবিষ্কারের নেশায় মেতে উঠি।
লুবনা হাবিব বর্তমানে স্কয়ার ফার্মার্মসিউটিক্যালস লিমিটেডের সেন্ট্রাল ক্রিয়েটিভ সার্ভিসেসের গ্রুপ কো-অর্ডিনেটর।