শিপিং খাতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হব : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পঁচাত্তর পরবর্তী সরকারগুলো দেশের অর্থনীতিতে ধ্স নামিয়েছিল, যাতে দেশ পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।বুধবার

2020-12-23T20:14:00+00:00
2020-12-23T20:14:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
অর্থনীতি
শিপিং খাতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হব : নৌ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ৮:১৪ পিএম   (ভিজিট : ৮৭২)
পঁচাত্তর পরবর্তী সরকারগুলো দেশের অর্থনীতিতে ধ্স নামিয়েছিল, যাতে দেশ পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার সকালে বিএসসি ভবনে বাংলাদেশ শিপিং করপোরেশনের বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনকেও বিএনপি-জামাত জোট সরকার লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার কয়েক দফায় ক্ষমতায় এসে আমূল অগ্রগতি এনেছে দেশের অর্থনীতিতে। বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম ছাড়াও জাতীয় স্বার্থে বিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে একটি শক্তিশালী নৌ-বাণিজ্য সহায়ক পরিবহন নেটওয়ার্কের ভিত গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়কে সরাসরি তাঁর অধীনে রেখেছিলেন। বঙ্গবন্ধুর সুচিন্তিত দিক-নির্দেশনায় তাঁর জীবদ্দশায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজনের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু শিপিং সেক্টরকে বিশ্বের যে জায়গায় নিতে চেয়েছিলেন; আমাদের দুর্ভাগ্য আমরা সে জায়গায় নিয়ে যেতে পারিনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিএসসিকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হব।

তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় বিএসসি’র উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিএসসি’র বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরো ৬টি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ বছরে দেশ আজ তলানী থেকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দিন বদলের সনদ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে দিন বদল হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। ডিজিটাল প্লাটফর্মে থেকে বিএসসি’র এজিএম করছি। এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দুরদর্শী নেতৃত্বের ফলে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন বাস্তবায়ন করেন না, তিনি আগামীর স্বপ্ন দেখান। তাঁর নেতৃত্বে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি; সেখান থেকে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব। আমরা স্বপ্ন জয়ের পথে আছি। দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেগুলো মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে স্থবির প্রায় সেখানে বিএসসি ২০১৯-২০ অর্থ বছরে আয় করেছে প্রায় ৩২২ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা। ২০১৯-২০ অর্থ বছরে সংস্থার নীট মুনাফা হয়েছে ৪১ দশমিক ৪৭ কোটি টাকা।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতীয় সংসদে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ পাশ করা হয়েছে। যার ফলে সরকারি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সমুদ্রপথে পরিবহনে বিএসসি অগ্রাধিকার পাবে।

অনলাইন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করা হয়।



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: