
সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রায় আড়াই মাস (৭২ দিন) পর এটি করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম গত ২২ জুন মারা গিয়েছিলেন ৬৯ জন। সবমিলিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে।। এ নিয়ে টানা সাত দিন মৃত্যুর সংখ্যা এক শ’র নিচে থাকল।
এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবেতিন হাজার ১৬৭ জন। সবমিলিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০লাখ ২১হাজার ১০২টি।নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মৃত ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৭, বেসরকারি হাসপাতালে ১০ এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ রোগে প্রথম একজনের মৃত্যু হয়।
/টিএম/