রাজধানীতে ফের রোড ডিভাইডারে বাস, নিহত ১

সময়ের আলো অনলাইন

রাজধানী

রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল

2021-12-30T17:26:52+00:00
2021-12-30T17:26:52+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীতে ফের রোড ডিভাইডারে বাস, নিহত ১
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:২৬ পিএম 
রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ট্রেস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের মধ্যে একজন নিহত ও তিনজন আহত হন।

এর আগে গত মঙ্গলবার খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

এফএইচ
  বিষয়:   রোড ডিভাইডার 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: