ডিজেএফবি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সময়ের আলোর মাসফি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক

2021-12-30T20:23:34+00:00
2021-12-30T20:23:34+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিবিধ
ডিজেএফবি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সময়ের আলোর মাসফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:২৩ পিএম 
দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সময়ের আলোর রিপোর্টার এম আর মাসফি। তিনি পত্রিকা ও অনলাইন বিভাগে উন্নয়নে অনুসন্ধান ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।  

ডিজেফেবি’র সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে সম্মানীয় অতিথি ছিলেন পরিকল্পানা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। ‘এলডিডিসি উত্তরণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের  (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন পলিসি রিসার্স ইস্টিটিউটের  (পির্আআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশীদ, শরিফা বেগম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আব্দল বাকী।অনুষ্টানটি সঞ্চালনা করেন ডিজেএফবি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান। 

অনুষ্টানে দুই ক্যাটাগরিতে আরও তিনজনকে বেস্ট রিপোর্টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, পত্রিকা ও অনলাইন ক্যাটাগরিতে বিজনেস পোস্টের রফিকুল ইসলাম। টেলিভিশন ও অনলাইন ক্যাটাগরিতে এনটিভির হাসানুল শাওন এবং যমুনা টিভির তৌহিদ পাপন।

/এমএইচ/
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: