মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, দুইজন নিহতের খবরে বাসে আগুন

সময়ের আলো অনলাইন

সারাদেশ

মাদারীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদরের খাকদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা

2021-12-31T15:22:31+00:00
2021-12-31T15:22:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, দুইজন নিহতের খবরে বাসে আগুন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:২২ পিএম   (ভিজিট : ৭২৭)
মাদারীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদরের খাকদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায় বলে জানান মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম।

নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। নিহত চালকের নাম সাজ্জাদ হোসেন (৩৫)।  গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি মস্তফাপুরের বেবরাজ গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে দিদার পরিবহনের একটি বাস খুলনাগামী একটি ইজিবাইককে ধাক্কা দেয়-। এতে ইজিবাইক যাত্রী সুমন শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত চালক সাজাজদকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। ’

/এসএ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: