দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু, গোপীবাগ ফ্রেন্ডসের জার্সি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। ৬টি ভেন্যুতে ২৪টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যার

2022-01-18T20:27:17+00:00
2022-01-18T20:27:17+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলাধুলা
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু, গোপীবাগ ফ্রেন্ডসের জার্সি উন্মোচন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৮:২৭ পিএম 
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। ৬টি ভেন্যুতে ২৪টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যার একটি গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। প্রথমদিনেই মাঠে নামছে দলটি। কেরানীগঞ্জের মাঠে গোপীবাগের প্রতিপক্ষ ওল্ড ঢাকা ক্রিকেটার্স। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ সামনে রেখে শক্তিশালী দল গড়েছে গোপীবাগ। 

জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন- ক্লাবের সাধারণ সম্পাদক মনসুর আল হক, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সপু, প্রধান কোচ সাইফুল আলম টুটুলসহ অন্যান্যরা। ৩৫ বছরের পুরনো ক্লাব গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। যা এক সময় গোপীবাগ ফ্রেন্ডস ইউনিয়ন নামে পরিচিত ছিল। 

ঢাকা ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগের মতো ক্লাব ক্রিকেটে এক সময় দাপটের সঙ্গে খেলেছে ক্লাবটি। ১৯৮৬ সালে গোপীবাগের সন্তান এ কে এম সামসুল ইসলাম বাবুর হাত ধরে ক্লাবের যাত্রা শুরু। ক্রীড়াঙ্গনের অতি সুপরিচিত, বন্ধুবাৎসল এ সংগঠক গত বছর মারা যান। তবে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেও ক্লাবটির কার্যক্রম থেমে নেই। বাবুর স্নেহধন্য সহোদর সাইফুল ইসলাম সপু ক্লাবটির হাল ধরেছেন। সঙ্গে রেখেছেন বাবুর বেশকিছু অনুসারী বন্ধু-সংগঠকদেরও। 

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এবার ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সপু। তিনি বলেন, লিগ সামনে রেখে আমরা শক্তিশালী দল গড়েছি। আশা করছি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি সেটা আমাদের দলের খেলোয়াড়রা পূরণ করতে পারবে। আমাদের ক্লাব প্রতিষ্ঠাতা বাবু ভাই অনেক কষ্ট করে ক্লাবটিকে একটা ভিত্তির ওপর দাঁড় করিয়ে রেখে গেছেন। আমরা বাবু ভাইয়ের স্মৃতি কখনো ম্লান হতে দেব না। সবাই মিলে আমরা ক্লাবটি এগিয়ে নিয়ে যাব। আমরা শুধু ক্লাবের কার্যক্রমই নয়, বাবু ভাইয়ের নামে বাবু ফাউন্ডেশন ট্রাস্টও করেছি। এই ট্রাস্টের মাধ্যমে আমরা অনেক কার্যক্রম ইতোমধ্যে করেছি। ভবিষ্যতেও করব।

দল কেমন হয়েছে- এমন প্রশ্নে গোপীবাগের কোচ সাইফুল আলম টুটুল বলেন, আমরা সারা দেশ থেকে খেলোয়াড় বাছাই করেছি। ক্যাম্পে রেখে অনুশীলন করিয়ে সেরা একটা দল গঠনের চেষ্টা করেছি। আশা করছি এই দল নিয়ে আমরা ভালো কিছু করতে পারব। একই প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবের সাধারণ সম্পাদক মনসুর আল হকও।



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: