দ্বিতীয় বিভাগ লিগ খেলবে সাইফ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

হুট করে ফুটবল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) খেলবে না বলে বাংলাদেশ

2022-08-08T00:24:24+00:00
2022-08-08T00:24:24+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
খেলাধুলা
দ্বিতীয় বিভাগ লিগ খেলবে সাইফ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১২:২৪ এএম   (ভিজিট : ৩৪৪)
হুট করে ফুটবল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) খেলবে না বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)কে চিঠি দেয় দলটি। তবে বিপিএল না খেললেও দ্বিতীয় বিভাগ লিগ ফুটবল খেলতে আগ্রহ প্রকাশ করেছে সাইফ।

রোববার (৭ আগস্ট) সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ হাসান বলেন, যুব দলে নিবন্ধিত ফুটবলারদের ভবিষ্যৎ এবং মানবিক দিক বিবেচনা করে যুব দলের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং কর্তৃপক্ষ।

যদিও এর আগে বাফুফের দেওয়া চিঠিতে সাইফ জানায়, ফুটবল সকল কার্যক্রম থেকে সাময়িক বিরতি নিতে চায় সাইফ। পাশাপাশি প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে না বলে জানায় তারা। তবে  দ্বিতীয় বিভাগ লিগ ফুটবলে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সাইফ।

সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান,  'ফুটবল ফেডারেশন ও মহানগরী লিগ কমিটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে সাইফ যুব দল দ্বিতীয় বিভাগে অংশ নেবে।' 

আসন্ন দ্বিতীয় বিভাগ লিগকে সামনে রেখে ড্রয়ের আয়োজন করেছিল বাফুফে। সে ড্রয়েতে সাইফের নাম রেখেছিল ফেডারেশন। তবে ড্রয়ের দুই দিন আগে ফুটবল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কারণ হিসাবে ক্লাবটি জানায়, বৈশ্বিক অর্থনীতির মন্দা ও পারিপার্শ্বিক কারণে ফুটবল থেকে সরে আসতে চায় তারা। তবে দ্বিতীয় বিভাগের জন্য ফুটবলাররা নিবন্ধিত হওয়ায় মানবিক কারণে এই খেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাইফের কর্তৃপক্ষ।

এএসএম/



  বিষয়:   ফুটবল 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: