সাবেক ফুটবলার মুন্নার বাড়িতে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

জাতীয় দলের সাবেক ফুটবলার মনোয়ার হোসেন মুন্নার গুলবাগের বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।বৃহস্পতিবার (১১ আগস্ট) সংস্থাটির জোন

2022-08-11T22:52:49+00:00
2022-08-11T22:52:49+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
খেলাধুলা
সাবেক ফুটবলার মুন্নার বাড়িতে রাজউকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১০:৫২ পিএম 
জাতীয় দলের সাবেক ফুটবলার মনোয়ার হোসেন মুন্নার গুলবাগের বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সংস্থাটির জোন ৬ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভবনের কিছু অংশ উচ্ছেদ করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের গুলবাগে ১০ তলা বাড়ির জন্য নকশা অনুমোদন করে রাজউক। এ বাড়িটির ৮ তলা সম্পন্ন করা হয়। কিন্তু খোলা জায়গা না রেখে সড়কের কিছু অংশ দখল করে। এর প্রেক্ষিতে রাজউক এ অভিযান পরিচালনা করে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজউকের জোন ৬ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম সময়ের আলোকে বলেন, সড়কের কিছু অংশ দখল করায় গুলবাগের একটি বাড়ির কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকিটুকু মালিক নিজেই সরিয়ে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশপাশি নকশাবর্হিভূত ভবন নির্মাণের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ভবন মালিক নিজে উপস্থিত ছিলেন।

/এসকে



  বিষয়:   রাজউক 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: