হাইকোর্টের ৮৭ হাজার ৫০০ নথি নষ্ট করা হবে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হাইকোর্টের রেকর্ড শাখায় থাকা ফৌজদারি মামলার সাড়ে ৮৭ হাজারের বেশি নথি নষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। তিন বছরের অধিক পুরাতন

2022-12-28T18:45:12+00:00
2022-12-28T18:45:12+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আইন-আদালত
১৪ দিনের মধ্যে যোগাযোগের অনুরোধ
হাইকোর্টের ৮৭ হাজার ৫০০ নথি নষ্ট করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৪৭০)
হাইকোর্টের রেকর্ড শাখায় থাকা ফৌজদারি মামলার সাড়ে ৮৭ হাজারের বেশি নথি নষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। তিন বছরের অধিক পুরাতন এসব নথি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ অনুসারে নষ্ট করা হবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে নথির বিষয়ে কেউ যোগাযোগ করলে তা নষ্ট করা হবে না বলেও জানানো হয়েছে। এরই মধ্যে এসব নথির তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নথিগুলো নষ্টের বিষয়ে গত ২২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-১) নাসরিন সুলতানা এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তির অনুলিপি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ৮৭ হাজার ৭৪০টি ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথি নষ্ট করা হবে। ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগের অনুরোধ করা হলো।


  বিষয়:   হাইকোর্ট 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: