গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পুনঃ তফসিল না দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় এই রিট করা

2022-12-28T21:19:56+00:00
2022-12-28T21:19:56+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আইন-আদালত
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৯:১৯ পিএম   (ভিজিট : ৩৮৩)
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পুনঃ তফসিল না দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় এই রিট করা হয়।

রিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে। বুধবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

তিনি বলেন, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদে বলা হয়েছে আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও তফসিল ঘোষণা করতে হবে। অথচ এখানে পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যা সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২ এর লঙ্ঘন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়ে শুনানি হতে পারে।

প্রসঙ্গত গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের দিনে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করে।

/এসএইচএন


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: