ব্যবসায়িক নির্যাতনের অভিযোগে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক

অপরাধ

আবদুস সালাম নামের এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার ঢাকার

2022-12-29T17:07:18+00:00
2022-12-29T17:07:18+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
ব্যবসায়িক নির্যাতনের অভিযোগে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:০৭ পিএম 
আবদুস সালাম নামের এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আনোয়ারুল করিম জানান, নির্যাতনের শিকার ব্যবসায়ি বাদী হয়ে বুধবার আসামিদের বিরুদ্ধে মামলা করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন, র‍্যাব-১-এ কর্মরত এসআই সুজন, এএসআই রাতুল রাজ, মো. রাজীব ও রিপন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ব্যবসায়ী আবদুস সালামের পূর্বপরিচিত আসামি রাজীব। একসময় দুজনে ব্যবসা করতেন। দুজনের মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়। রাজীব তার কাছে যে টাকা পেতেন, তা পরিশোধও করেন। তবে রাজীবের কাছে তিন থেকে চারটি ব্যাংকের চেক ছিল। টাকা পরিশোধের পরও আরও ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ভয়ভীতি দেখান। পরে ২৫ ডিসেম্বর রাজীব, র‍্যাব সদস্য রাতুল রাজ ও সুজন ওই ব্যবসায়ীকে বাসা থেকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন। পরে লোকজন এগিয়ে এলে র‍্যাবের ওই সদস্যরা চলে যান। এরপর ২৬ ডিসেম্বর র‍্যাব-১–এ মুশফিকুর রহমানের কার্যালয়ে যান বাদী। সেখানে তাকে নির্যাতন করা হয় বলে মামলায় দাবি করেন সালাম।


Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: