প্রধান বিচারপতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের

2022-12-30T12:18:28+00:00
2022-12-30T12:18:28+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আইন-আদালত
প্রধান বিচারপতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
আদালত প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:১৮ পিএম   (ভিজিট : ৩৩৩)
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ সাক্ষাৎ করেন তারা। 

এ সময় প্রধান বিচারপতি, আইন সচিব ও মহাপরিদর্শক (নিবন্ধন) মহোদয় নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানান ও অ্যাসোসিয়েশনের কার্যক্রমের সফলতা কামনা করেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- সদ্য নির্বাচিত কমিটির সভাপতি এবং ঢাকার জেলা ও দায়রা জজ এ. এইচ.এম. হাবিবুর রহমান ভুঁইয়া, মহাসচিব ও সন্ত্রাস দমন ট্রাইবুনাল ঢাকার বিচারক মো. মজিবুর রহমান, সহসভাপতি ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, ঢাকার সিএমএম রেজাউল করিম চৌধুরী, সিজিএম সৈয়দ মাশফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: