ঢাবিতে পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সময়ের আলো অনলাইন

আইন-আদালত

পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে ছাত্রীদের কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের দেয়া বিজ্ঞপ্তির বৈধতা

2023-02-19T14:41:00+00:00
2023-02-19T14:41:00+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ঢাবিতে পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪১ পিএম 
পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে ছাত্রীদের কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের দেয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ আজ রিটটি আদালতে দাখিল করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত  একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ সাংবাদিকদের বলেন, প্রত্যেক ছাত্রীর কানসহ মুখমন্ডল খোলা রাখতে গত বছরের ১১ ডিসেম্বরের ওই বিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক হবে না-মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর্. রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

/এমএইচ/
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: