ধানমন্ডি আইডিয়াল কলেজ অধ্যক্ষের দুর্নীতির তদন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে

2023-11-13T19:41:38+00:00
2023-11-13T19:41:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
ধানমন্ডি আইডিয়াল কলেজ অধ্যক্ষের দুর্নীতির তদন্ত চলবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৭:৪১ পিএম 
ধানমন্ডি আইডিয়াল কলেজ অধ্যক্ষের দুর্নীতির তদন্ত চলবে
রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তার বিরুদ্ধে থাকা হাইকোর্টের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জসিম উদ্দীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ জুন অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে কলেজের গভর্নিং বডি। অন্য দুই শিক্ষক হলেনÑ মার্কেটিং বিভাগের তৌফিক আজিজ চৌধুরী ও বাংলা বিভাগের তরুণ কুমার গাঙ্গুলী। তাদের তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে গভর্নিং বডি।

আইনজীবীরা জানান, সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে রিট দায়ের করলে হাইকোর্ট বরখাস্তের আদেশ স্থগিত করেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে কলেজের গভর্নিং বডি। অন্যদিকে পূর্ণাঙ্গ বেতন-ভাতা পাওয়ার আবেদন করেন অধ্যক্ষ জসিম উদ্দীন।

সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, গতকাল সোমবার আপিল শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। পাশাপাশি জসিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত চলবে বলেও আদেশ দেন। এর ফলে অধ্যক্ষ জসিমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত থাকবে। একই সঙ্গে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের তদন্ত চলবে।

সময়ের আলো/এম


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: