দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড

সময়ের আলো অনলাইন

ব্যবসা-বাণিজ্য

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই ঘোষণার মাধ্যমে ভালো মানের সোনার ভরি দেশের ইতিহাসে রেকর্ড

2023-11-26T19:26:46+00:00
2023-11-26T21:45:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
ব্যবসা-বাণিজ্য
দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৭:২৬ পিএম  আপডেট: ২৬.১১.২০২৩ ৯:৪৫ পিএম
দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড
আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই ঘোষণার মাধ্যমে ভালো মানের সোনার ভরি দেশের ইতিহাসে রেকর্ড গড়ল। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানোর হয়েছে। নতুন মূল্য নির্ধারণের ফলে সোমবার (২৭ নভেম্বর) থেকে প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে গত ১৮ নভেম্বর রেকর্ড সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা করা হয়েছিল।

রোববার (২৬ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ ক‌মি‌টির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। যা আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩ হাজার ৭১৮ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সোনার দাম  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) 


Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: