এআর রহমানের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অনলাইন থেকে অপসারণে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের নতুন সুরারোপ করা কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,

2023-12-06T21:40:59+00:00
2023-12-06T21:40:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
এআর রহমানের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অনলাইন থেকে অপসারণে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৪০ পিএম 
এআর রহমানের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অনলাইন থেকে অপসারণে রিট
ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের নতুন সুরারোপ করা কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইভ ফাউন্ডেশন ট্রাস্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির রিটটি দায়ের করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি ও কবি নজরুল ইনস্টিটিউটকে বিবাদী করা হয়েছে।

রিটকারীরা হলেন, মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান, ব্যারিস্টার শেখ মঈনুল করিম, ব্যারিস্টার আহমেদ ফারজাদ, শহিদুল ইসলাম, মো. শাহেদ সিদ্দিকী, মো. আনাস মিয়া ও মো. বাহাউদ্দিন আল ইমরান। এর আগে গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বিবাদীদের এ আর রহমানের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। নোটিশ পেয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট দায়ের করা হয়।

এ প্রসঙ্গে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, এ আর রহমানের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অপসারণ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় রিটটি দায়ের করা হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ও তার অমর কবিতার মূল সুর রক্ষায় জনস্বার্থে রিটটি দায়ের করেছেন বলে জানিয়েছেন।

সময়ের আলো/এম


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: