বঙ্গবন্ধু টানেল সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হওয়ার পর পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে চলাচল করছে গণপরিবহন। এই সড়কে যাতায়াতকারী যানবাহগুলোতে বাড়তি ভাড়া আদায়ের

2023-12-11T17:23:00+00:00
2023-12-11T17:23:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বঙ্গবন্ধু টানেল সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:২৩ পিএম 
বঙ্গবন্ধু টানেল সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হওয়ার পর পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে চলাচল করছে গণপরিবহন। এই সড়কে যাতায়াতকারী যানবাহগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছে নিয়মিত চলাচলকারী যাত্রীরা। দেখা যাচ্ছে, আনোয়ারা চাতরী চৌমুহনী প্রান্ত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হয়ে পতেঙ্গা সী-বীচ পর্যন্ত যে পরিবহণ চলছে এসব যানবাহনে ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। 

এদিকে টানেল উদ্বোধন হওয়ার পর থেকে গণপরিবহন চলাচল করলেও বিআরটিএ এবং মালিক সমিতির পক্ষ থেকে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। ফলে এই সুযোগে গড়পড়তায় হিসাব করে ইচ্ছেমতো বাসে কনট্রাক্টররা বাড়তি ভাড়া নিচ্ছেন। আনোয়ারা প্রান্তের টানেলের সংযোগ সড়ক থেকে পতেঙ্গা প্রান্ত পর্যন্ত জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এতে কোথাও কোথাও যাত্রী-শ্রমিকদের মাঝে বাড়াবাড়ি হচ্ছে। এছাড়াও সিট প্রতি যাত্রী নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত যাত্রী নিচ্ছে। 

বিআরটিএর ভাড়া আইন দেখলে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সাই। বাসে সর্বনিম্ন ভাড়া ২২ টাকা ও মিনিবাসে ২৫ টাকা। দেশের প্রথম টানেলের সংযোগ সড়কসহ মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার। প্রধান টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এ ছাড়া সংযোগ সড়ক ৫ দশমিক ৩৫ কিলোমিটার লম্বা। 

এদিকে সোমবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধু টানেল সড়কে ভাড়া বেশি নেওয়ার প্রতিকার চেয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মো. অরফাত উদ্দিন নামের এক শিক্ষার্থী। বঙ্গবন্ধু টানেল হয়ে যাত্রীবাহী বাস দিয়ে যাতায়াত করে সে। বাসের চালক ও হেলপার চাতরী চৌমুহনী মোড় হইতে সীবিচ পর্যন্ত ভাড়া রাখে ৫০ টাকা করে। কিন্তু ১০ মিনিটের যাতায়াতের ভাড়া জনসাধারণের জন্য ৫০ টাকা বেশি হয়ে যায়। তারা সিট ক্যাপাসিটির বেশি যাত্রী না নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত যাত্রী নিয়ে বাস বিপথগামী করে। ৫০ টাকা কেন ভাড়া নিচ্ছে জানতে চাইলে চালক ও হেলপার জানাই তাদের লাইন খরচ বেশি। 

যাত্রীদের এসব অভিযোগের বিষয়ে গাড়ী চালকদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক গাড়ী চালক বলেন, আসলে এদিকে যাওয়ার সময় লাইন খরচের নামে সরকারি দলের নেতাকর্মী পরিচয়ে আমাদের থেকে প্রতিবার ১০০ টাকা নিয়ে নেয়। পতেঙ্গা প্রান্তে পুলিশ প্রশাসনের লোক ৩০০ টাকা নিয়ে নেয়। আমরা কি করব ভাই আমরা তো অসহায়। ফলে যাত্রীদের উপর প্রভাবটা পড়ে। মূলত দেখবেন এই চাঁদাবাজিটা বন্ধ করলে ভাড়া কম নিতে পারব আমরা। 

এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন বলেন, আসলে এটি এখনো বিআরটিএ এটি এখনো পরিবহন সড়ক হিসেবে ঘোষণা হয়নি। ফলে ভাড়া বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে আমরাও নির্ধারণ করতে পারছি না। আমরা অতিদ্রুত জেলা প্রশাসক ও বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলে সড়কের ভাড়া নির্ধারণ হলে তখন এসব ভাড়া নৈরাজ্য কমে যাবে। তবে এর মধ্যে অবৈধ বাস স্ট্যান্ড ও ভাসমান দোকান উচ্ছেদ করছি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বঙ্গবন্ধু টানেল  অতিরিক্ত ভাড়ার অভিযোগ  চট্টগ্রাম 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: