ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন

2023-12-27T23:52:48+00:00
2023-12-27T23:52:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৫২ পিএম 
ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজ
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির আহমেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি ও আনিছুর রহমান।

জানা গেছে, গত মঙ্গলবার ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করে প্রার্থিতা বাতিল চাওয়া হয়। হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট দায়ের করেন।

এর আগে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। তারও আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। তার ওই আবেদন নামঞ্জুর করে ইসি।

সময়ের আলো/এম


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: