শজনেপাতার পাকোড়া

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

অতিপরিচিত একটি সবজি হলো শজনে। শজনের ডাঁটা অসাধারণ সুস্বাদু খেতে। মৌসুম এলে এটির চাহিদা থাকে তুঙ্গে। এর পাতারও রয়েছে অনেক

2023-12-29T05:30:38+00:00
2023-12-29T05:30:38+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জীবন যখন যেমন
শজনেপাতার পাকোড়া
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৩০ এএম   (ভিজিট : ৪২০)
শজনেপাতার পাকোড়া
অতিপরিচিত একটি সবজি হলো শজনে। শজনের ডাঁটা অসাধারণ সুস্বাদু খেতে। মৌসুম এলে এটির চাহিদা থাকে তুঙ্গে। এর পাতারও রয়েছে অনেক চাহিদা। নানারকম পুষ্টিগুণ আর বলবর্ধক হিসেবে শজনেপাতার গুঁড়া খাওয়ার চল বেড়েছে। শাক হিসেবেও শজনেপাতা খাওয়ার প্রচলন আছে। শজনেপাতার পাকোড়া খেতে পারেন বিকালের নাশতায়।

উপকরণ : শজনেপাতা ১ কাপ, গাজরকুচি সিকি কাপ, ময়দা-বেসন আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, তেল ভাজার জন্য প্রয়োজনমতো, ম্যাজিক মসলা ১ প্যাকেট, আলুকুচি আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচকুচি ২-৩ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, কালিজিরা প্রয়োজনমতো।

প্রণালি : শজনেপাতা ছোট করে কেটে নিতে হবে। তেল ও বেসন বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। বেসন বা ময়দা দিয়ে পাকোড়া ভাজার মতো ডো তৈরি করে নিন। প্রয়োজনে হালকা পানিও ব্যবহার করা যাবে। এবার একটু করে বড়ার আকারে দিয়ে দুই পিঠ লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে সজনে পাতার পাকোড়া। আবার বড়ার আকৃতি ছাড়াও পছন্দমতো আকারে পাকোড়া তৈরি করতে পারেন খুব সহজেই। ভেজে গরম ভাতে বা চায়ের আসরে পরিবেশন করতে পারেন।

সময়ের আলো/আরএস/ 







Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: