শীতের ভোরে ঘুম কাটাবেন যেভাবে

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

শীতের সকালে হিম হিম ঠান্ডায় লেপ বা কম্বলের উষ্ণতা থেকে যেন বের হতে মন চায় না। এমন আরাম রেখে কে-ই

2023-12-30T02:50:48+00:00
2023-12-30T02:50:48+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জীবন যখন যেমন
শীতের ভোরে ঘুম কাটাবেন যেভাবে
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ২:৫০ এএম   (ভিজিট : ৩৮৫)
শীতের ভোরে ঘুম কাটাবেন যেভাবে
শীতের সকালে হিম হিম ঠান্ডায় লেপ বা কম্বলের উষ্ণতা থেকে যেন বের হতে মন চায় না। এমন আরাম রেখে কে-ই বা উঠতে চায়। কিন্তু নাগরিক এই ব্যস্ততার জীবনে আপনি চান বা না চান, প্রতিদিন খুব ভোরেই জাগতে হবে! আর এ নিয়েই যত গড়িমসি। খুব ভোরে যেহেতু উঠতেই হবে, তাই শিখে নিতে হবে কীভাবে ভোরবেলা চোখ থেকে ঘুম কাটাবেন। সকালে ওঠার বহু ধরনের সুবিধাও আছে। জেনে নিন উপায়গুলো :

হাঁটাহাঁটি করা
ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাহাঁটি করুন। হাঁটাহাঁটি করে এসে বিশ্রাম নিতে নিতে এক কাপ চায়ের সঙ্গে বিস্কুট কিংবা সামান্য মুড়ি খেয়ে নিতে পারেন। বিশ্রাম শেষে এবার গোসল সেরে নিন। দেখবেন শরীরটা অনেক হালকা ও ঝরঝরে হয়ে গেছে। এবার কাজে যাওয়ার প্রস্তুতি নিন। এভাবে নিয়মিত কয়েকদিন অভ্যাস করুন। দেখবেন সকালে ঘুম থেকে ওঠার আনন্দটাই আলাদা।

সময় নির্ধারণ 
আপনি হয়তো সকাল ছয়টায় উঠতে চান। কিন্তু কোনোভাবে আপনি রাতে ভাবলেন সাড়ে পাঁচটায় উঠলে ভালো হয়। এখানেই ভুল করছেন। যখন উঠতে চান, সেটাই চিন্তা করে রাখুন। অবচেতন মন কোনোভাবে দ্বিধায় থাকলে আপনার ঘুমে দারুণভাবে ব্যাঘাত ঘটবে। দেখবেন হয়তো ছয়টায় ওঠার জায়গায় আপনার চারটায় ঘুম ভেঙে গেল। তখন আবার ঘুমালেন, আবার উঠলেন অনেক পরে।

অতিরিক্ত চাপমুক্ত থাকা
ঘুমাতে যাওয়ার আগে পরদিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে বলে মনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। বারবার যদি ভাবেন কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাহলে ঘুমে ব্যাঘাত ঘটবে। ঘুমাতে দেরি হবে। পরদিন তাড়াতাড়ি ওঠার সব পরিকল্পনা ভেস্তে যাবে।
ঘরে সূর্যের আলো আসার ব্যবস্থা সকালে যেন ঠিকমতো সূর্যের আলো বা রোদ আসে। ঘর যত অন্ধকার রাখবেন, ঘুম থেকে উঠতে তত দেরি হবে।

নির্দিষ্ট রুটিন তৈরি 
কাজ আছে বলে তাড়াতাড়ি উঠব, কাজ নেই বলে একটু বেশি ঘুমিয়ে নিই। এই নিয়ম তৈরি না করাই ভালো। প্রতিদিন ঘুম থেকে ওঠার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। 

অ্যালার্ম ক্লকের স্বাভাবিক টোন
অ্যালার্ম ক্লক বা ফোনের অ্যালার্ম টোন কিন্তু ঘুম থেকে সঠিক সময়ে ওঠার একটা বড় অস্ত্র। ধরুন, অ্যালার্ম তীব্র শব্দে বাজছে শুনেই খারাপ লাগছে আপনার। এমন অ্যালার্মে ঘুম ভাঙবে ঠিকই কিন্তু হুঁশ আসবে না। 

পানি পান 
ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস পানি পান করুন। ঘুম কেটে যেতে সাহায্য করবে। পানি এমনিতেই অনেক উপকারী। ঘুমাতে যাওয়ার আগেও অনেকে পানি পান করেন।

যোগব্যায়াম
ঘুমাতে যাওয়ার আগে ব্যায়াম করুন। বেশকিছু যোগব্যায়াম আছে যা নিয়মিত করলে তাড়াতাড়ি ঘুম ভাঙে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: