সুস্বাদু পালং পোলাও

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

স্বাস্থ্যকর সব শাকসবজির মধ্যে অন্যতম পালংশাক। যদিও প্রযুক্তির যুগে এখন প্রায় সারা বছরই পালংশাক বাজারে পাওয়া যায়। প্রোটিন, ফাইবার, আয়রন,

2023-12-30T06:24:34+00:00
2023-12-30T06:24:34+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জীবন যখন যেমন
সুস্বাদু পালং পোলাও
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬:২৪ এএম   (ভিজিট : ৪২৭)
সুস্বাদু পালং পোলাও
স্বাস্থ্যকর সব শাকসবজির মধ্যে অন্যতম পালংশাক। যদিও প্রযুক্তির যুগে এখন প্রায় সারা বছরই পালংশাক বাজারে পাওয়া যায়। প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন এ এবং সি সমৃদ্ধ এই শাক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। নানা রোগব্যাধি থেকে আমাদের বাঁচায়। দেশি-বিদেশি বিভিন্ন রান্নায় পালংশাক যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনি সেই রান্নার পুষ্টিগুণও বাড়ে। এই শাক দিয়ে তৈরি করতে পারেন পোলাওয়ের রেসিপি। খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর! আর বানাতেও তেমন ঝক্কি নেই।

পালং পোলাওয়ের উপকরণ
৫০০ গ্রাম পোলাওয়ের চাল, এক আঁটি পালং শাক, ২৫০ গ্রাম চিংড়ি মাছ, কয়েক কোয়া রসুন, কয়েকটি গোটা কাঁচামরিচ, চিনাবাদাম বাটা, পেঁয়াজকুচি, হলুদগুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এক চামচ ঘি, রান্নার জন্য তেল।

পালং পোলাও তৈরির পদ্ধতি
পালং শাক কুচিয়ে ধুয়ে নিন ভালোভাবে। মিক্সিতে পালংশাক, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিন। প্রয়োজন হলে অল্প পানি দিয়ে বাটতে পারেন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো ভেজে নিন। পেঁয়াজকুচিও দিয়ে দেবেন। চিংড়ি আর পেঁয়াজ ভাজা ভাজা হলে পালংশাক বাটা দিয়ে দিন। এর সঙ্গে বাদাম বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। তারপর মিনিট পাঁচেকের জন্য ঢাকনা চাপা দিন। এরপর কড়াইয়ের ঢাকনা খুলে সামান্য হলুদগুঁড়ো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিন। মিনিট তিনেক পর ঢাকনা খুলে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপর ভাত দিয়ে মিশিয়ে নিন ভালোভাবে। ১০ মিনিট মতো রান্না করুন। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দেবেন। নামানোর আগে এক চামচ ঘি মিশিয়ে দেবেন এতে। ব্যস, রেডি হয়ে যাবে পালং পোলাও! গরম গরম পরিবেশন করুন।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: