বিএনপি নেতা আলাল-নিরবসহ ৮ জনের কারাদণ্ড

সময়ের আলো অনলাইন

আইন-আদালত

২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন

2023-12-31T13:56:19+00:00
2023-12-31T13:56:19+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
বিএনপি নেতা আলাল-নিরবসহ ৮ জনের কারাদণ্ড
নাশকতার মামলা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:৫৬ পিএম 
বিএনপি নেতা আলাল-নিরবসহ ৮ জনের কারাদণ্ড
২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ ৮ জনের তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরো দুই মাসের কারাভোগ করতে হবে।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডবিধি ১৪৭ ধারায় এক বছর ও ৪৩৫ ধারায় দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম।

আলালের আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম এবং তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব,ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাস মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি-জামায়াত  নাশকতার মামলা  কারাদণ্ড  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: