নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য ৯

2023-12-31T16:19:44+00:00
2023-12-31T16:19:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ৪৮২)
নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত আসামির উপস্থিতিতে জামিন সংক্রান্ত শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন। 

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে আমরা এই ৯ মামলায় তার জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে যাই, আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। আজ আবার নিম্ন আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এরমধ্যে পল্টন থানার ৮ মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গত ২৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল  জামিন শুনানি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: