ডিক্যাবের সভাপতি হাসিব, সম্পাদক অপু

সময়ের আলো অনলাইন

বিবিধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের

2023-12-31T17:53:41+00:00
2023-12-31T18:06:34+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিবিধ
ডিক্যাবের সভাপতি হাসিব, সম্পাদক অপু
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৩ ৬:০৬ পিএম  (ভিজিট : ৪৪৭)
ডিক্যাবের সভাপতি হাসিব, সম্পাদক অপু
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের আশিকুর রহমান অপু।

রোববার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক প্রতিবেদকদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে বাসসের তানজিম আনোয়ার এবং ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক (সম‌ান ভোট পে‌য়ে যৌথভা‌বে নির্বা‌চিত) , যুগ্ম সাধারণ সম্পাদক দৈ‌নিক আমা‌দের সম‌য়ের মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং দফতর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে চ্যানেল আইয়ের পান্থ রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, ডিবিসির ইশরাত জাহান উর্মি, ডেইলি স্টারের পরিমল পালমা ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মাসুম বিল্লাহ।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: