কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবির ঘটনায় একজন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনী ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ

2024-12-31T19:14:44+00:00
2024-12-31T19:14:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবির ঘটনায় একজন বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ পিএম 
কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবির ঘটনায় একজন বরখাস্ত
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনী ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

অনাকাঙ্খিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উক্ত ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক- ঢাকা  কর্তৃক  তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

Advertisement
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগনাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।  
 
উল্লেখ্য যে গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২ টা ১০ মিনিট থেকে ২ টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়।
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: