ইলিয়াস কাঞ্চনের নতুন দল ‘জনতার পার্টি বাংলাদেশ’

সময়ের আলো ডেস্ক

বিনোদন

খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন।আগামী ২৫ এপ্রিল

2025-04-23T18:37:03+00:00
2025-04-23T19:29:17+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
বিনোদন
ইলিয়াস কাঞ্চনের নতুন দল ‘জনতার পার্টি বাংলাদেশ’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৫ ৭:২৯ পিএম  (ভিজিট : ১১৯৪)
ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত
খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। 

আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ইলিয়াস কাঞ্চন নিজেই নতুন বাংলাদেশে নতুন দলের নাম ঘোষণা করবেন।

জানা যায়, দলটির নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


দীর্ঘদিন ধরে দেশের সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। 

বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি। গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এবার এতে যুক্ত হলেন এই চিত্রনায়ক। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

এসটিও


  বিষয়:   ইলিয়াস কাঞ্চন  অভিনেতা  নতুন রাজনৈতিক দল  জনতার পার্টি বাংলাদেশ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: