মোটরসাইকেলে আসা ২ যুবক হাদিকে গুলি করে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর এ

2025-12-12T18:05:32+00:00
2025-12-12T18:05:32+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাজনীতি
মোটরসাইকেলে আসা ২ যুবক হাদিকে গুলি করে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৬৯)
শুক্রবার বিজয়নগর কালভার্ট এলাকার কাছে ওসমান হাদিকে গুলি করার আগ মূহুর্ত। ছবি : সংগৃহীত
রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। 

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজয়নগরের ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী লুৎফর রহমান জানান, জুমার নামাজের পর দুপুরের দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন হাদি। এসময় পানির ট্যাংকির দিক থেকে মোটরসাইকেলে করে এসে দুই যুবক হাদিকে গুলি করে। গুলি করে তারা দ্রুত আবার সেদিকে চলে যায়।

ইমরান হোসেন হৃদয় নামে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, টায়ার ব্লাস্টের মতো শব্দ পেয়ে দৌড়ে এসে দেখি, গুলিবিদ্ধ হয়ে একজন রিকশায় পড়ে আছেন। তার সঙ্গেে আরেকজন ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।


হাদির সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদিকে রিকশাতেই হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   ঢাকা-৮  ইনকিলাব মঞ্চ  ওসমান হাদি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: