হাদির খোঁজ নিতে ঢামেকে মানুষের ঢল, কাঁদছেন সহযোদ্ধারা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময়

2025-12-12T18:16:04+00:00
2025-12-12T18:16:04+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাজনীতি
হাদির খোঁজ নিতে ঢামেকে মানুষের ঢল, কাঁদছেন সহযোদ্ধারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৬৯)
সংগৃহীত ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢল নেমেছে ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির শারীরিক অবস্থার বিভিন্ন খবর শুনে তাদের অধিকাংশকেই কাঁদতে দেখা গেছে। এ সময় কেউ কেউ দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়াও করতে দেখা গেছে।

ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ-সবাই ছুটে এসেছেন হাদিকে এক নজর দেখতে। হাসপাতালের বাইরেও চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে আছেন হাজারও সাধারণ মানুষ। হাসপাতালের আইসিইউ’র সামনে অপেক্ষমাণ হাদির রাজনৈতিক সহকর্মীরা যেন এখন আর কেউই কথা বলতে পারছেন না। কেউ চুপচাপ দেয়ালে হেলান দিয়ে কাঁদছেন।


জানা গেছে, শুধু তার দলই নয়, সহমর্মিতা জানাতে এসেছেন নানা রাজনৈতিক-সামাজিক অঙ্গনের মানুষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে অন্য নেতাকর্মী কাঁধে হাত রেখে কাঁদতে দেখা গেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে। এসময় পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদকেও। সেও যেন নিজেকে স্থির রাখতে পারছিলেন না।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   হাদি  গুলি  হামলাকারী  আইন  ঢামেক  মানুষ  ঢল  সহযোদ্ধা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: