শীতকালে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়। যেমন- মিষ্টি আলু, গাজর, বিট প্রভৃতি। এগুলোতে ফাইবার, ভিটামিন এবং মিনারেল প্রচুর পরিমাণে থাকে। এই শাকসবজিগুলো অ্যান্টি-অক্সিডেন্টেও ভরপুর, যা আবহাওয়ার পরিবর্তনের কারণে হওয়া অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিছু পরিবর্তন দেখা দেয়। এ সময় বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি-কাশি, অ্যালার্জি ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। তাই সিজনাল খাবারগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
শীত ঋতুতে পালংশাক ও কলার্ড গ্রিনস খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাকসবজিগুলো আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন এ, সি এবং কে’র সমৃদ্ধ উৎস। এই ভিটামিনগুলো ত্বক, হাড় এবং শক্তিশালী ইমিউনি সিস্টেম বজায় রাখতে সাহায্য করে। এগুলো স্যুপ বা সালাদ হিসেবে খেলে শরীরকে শীতের পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করতে সহায়ক হবে।
আপেল হলো একটি সুস্বাদু ফল, যা শরীরের জন্য অনেক উপকারী। এটি প্রচুর ফাইবারে পূর্ণ, যা হজমে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আপেল খেলে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সঠিকভাবে কাজ করবে এবং চর্বি কমাতে সহায়ক হবে। শীতকালে আপেল খাওয়া হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই সময় শরীরকে শক্তি দেওয়ার জন্য স্বাস্থ্যকর ফ্যাট প্রয়োজন। বাদাম, আখরোট এবং ফ্ল্যাক্সসিডস ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এগুলো ফাইবার এবং প্রোটিনে পূর্ণ, যা দেহকে সুস্থ রাখতে সহায়তা করে।
হলুদ, আদা এবং রসুনের মতো মসলা শরীরের জন্য অপরিহার্য। এই উপাদানগুলো অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট গুণে পূর্ণ, যা সংক্রমণ এবং রোগ প্রতিরোধে সাহায্য করে আদা ও রসুন হজমে সহায়ক এবং হলুদের কিউরিকুমিন যৌগ শীতকালে গাঁটের ব্যথা কমাতে সাহায্য করতে পারে।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আমাদের স্বাস্থ্যকে সমর্থন দিতে মৌসুমি খাবারের গুরুত্ব অপরিসীম। সুতরাং এই খাবারগুলো আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ থাকুন।
সময়ের আলো/কেএইচও