ঢাকনাবিহীন ম্যানহোল দুর্ঘটনার শঙ্কা

এম সাহেব আলী মণ্ডল উলিপুর (কুড়িগ্রাম)

খবর

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী এলাকায় সড়কের পাশে পানি নিষ্কাশন ড্রেনের ওপর স্থাপিত কয়েকটি ম্যানহোলের ওপর নেই ঢাকনা। যেকোনো মুহূর্তে ঘটে

2025-12-28T03:46:19+00:00
2025-12-28T03:46:19+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খবর
ঢাকনাবিহীন ম্যানহোল দুর্ঘটনার শঙ্কা
উলিপুর পৌরসভা
এম সাহেব আলী মণ্ডল উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৬ এএম   (ভিজিট : ৮১)
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী এলাকায় সড়কে ম্যানহোলের ঢাকনা খোলা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী এলাকায় সড়কের পাশে পানি নিষ্কাশন ড্রেনের ওপর স্থাপিত কয়েকটি ম্যানহোলের ওপর নেই ঢাকনা। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে চরম বিপাকে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীরা। বুধবার সকালে সরেজমিন দেখা যায়, উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী এলাকায় সড়কের বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনা খোলা। বিভিন্ন যানবাহন ও হাজারো পথচারী চলছে ওই সড়ক দিয়ে। ম্যানহোলের ঢাকনা না থাকায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে পারে স্কুলগামী শিক্ষার্থী, বিভিন্ন ধরনের যানবাহনসহ পথচারী মানুষজন।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ শেষ হওয়ার ১০ থেকে ১২ দিন অতিবাহিত হলেও, ওই ম্যানহোলগুলোর ঢাকনা পুনঃস্থাপন কিংবা অস্থায়ী কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এ সড়কে অসংখ্য পথচারী, মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় খোলা ম্যানহোলগুলো সহজে চোখে পড়ে না। অসাবধানতাবশত কোনো মানুষ কিংবা যানবাহন এতে পড়ে গেলে যেকোনো সময় প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারে। এতে মৃত্যুর পাশাপাশি স্থায়ী পঙ্গুত্বের মতো ভয়াবহ পরিণতির আশঙ্কাও রয়েছে। তারা দ্রুত ম্যানহোলের ঢাকনা পুনঃস্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনি, সতর্কতামূলক সাইনবোর্ড ও রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এই দুর্ভোগের বিষয়ে উলিপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম জানান, রাস্তা সংস্কারের কাজ চলাকালে একাধিকবার ম্যানহোলের ঢাকনা স্থাপন করা হয়েছে। তবে রাতের আঁধারে কে বা কারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সেগুলো চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে অবহিত করা হয়েছে এবং পুনরায় ঢাকনা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এলাকাবাসী সচেতন না হলে বারবার ম্যানহোলের ঢাকনা স্থাপন করেও সেগুলো স্থায়ীভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।



Loading...
Loading...
খবর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: