প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম আপডেট: ০১.০১.২০২৬ ১১:২৩ এএম
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সংগৃহীত ছবি থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে আতশবাজি ফোটানো, বিশৃঙ্খলা ও অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, অল্প কিছু অমানুষের কাছে গোটা দেশ জিম্মি হয়ে থাকতে পারে না।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘গভীর রাতে আতশবাজির বিকট শব্দে ঘুম ভেঙে সন্ত্রস্ত হবে শিশুরা, ছটফট করবে হার্টের রোগী ও পাখিরা—এ কেমন সভ্য সমাজ? এই অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে।’
তিনি লেখেন, ‘অল্প কিছু অমানুষের কাছে গোটা দেশ জিম্মি হয়ে থাকতে পারে না। থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে এই উশৃঙ্খলা আইন করে নিষিদ্ধ করা হোক। এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক।’
আরআর