হজমের সমস্যা কমাতে আপনার খাদ্যতালিকায় রাখুন এই খাবার

নিজস্ব প্রতিবেদক

ফিচার

অল্প খেলেই পেট ফেঁপে যায় বা হজমে সমস্যা হয়? অনেকের ক্ষেত্রেই খাবার একটু এদিক-ওদিক হলেই অস্বস্তি শুরু হয়। সামান্য পরিমাণ

2026-01-01T12:25:59+00:00
2026-01-01T12:25:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ফিচার
হজমের সমস্যা কমাতে আপনার খাদ্যতালিকায় রাখুন এই খাবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৮৪)
অল্প খেলেই পেট ফেঁপে যায় বা হজমে সমস্যা হয়? প্রতীকী ছবি
অল্প খেলেই পেট ফেঁপে যায় বা হজমে সমস্যা হয়? অনেকের ক্ষেত্রেই খাবার একটু এদিক-ওদিক হলেই অস্বস্তি শুরু হয়। সামান্য পরিমাণ খাওয়ার পরেও পেট ভারী লাগা, বদহজম-এই সমস্যাগুলি যাদের নিয়মিত সঙ্গী, তাদের জন্য উপকারী হতে পারে রান্নাঘরের একেবারে সাধারণ একটি বীজ।

এমস এবং হার্ভার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট তথা নেটমাধ্যমে পরিচিত চিকিৎসক সৌরভ শেট্টির মতে, দৈনন্দিন খাদ্যতালিকায় অল্প পরিমাণ সাদা তিল যোগ করলে পেটের নানা সমস্যা অনেকটাই কমতে পারে। তার কথায়, এই বীজ শুধু পেটফাঁপা বা বদহজমের প্রবণতা কমায় না, শরীরের অতিরিক্ত ফ্যাট হজম ও শোষণেও সাহায্য করে। 

তিলের পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম)

প্রোটিন : ৩ গ্রাম

ফ্যাট : ৯ গ্রাম

কার্বোহাইড্রেট : ৪ গ্রাম

ফাইবার : ২ গ্রাম

এ ছাড়াও তিলে রয়েছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ।

কীভাবে তিল হজমে সাহায্য করে?

চিকিৎসকের ব্যাখ্যায়, তিলে থাকা ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার শরীরে পিত্তরস (বাইল) তৈরিতে সহায়ক। পিত্তরস খাবারের ফ্যাট ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই রস ঠিকমতো তৈরি না হলে বা তার পরিমাণ কমে গেলে হজমে সমস্যা হয় এবং পেট ভারী লাগে। তিল সেই ঘাটতি পূরণে সাহায্য করে।

শুধু পেটের জন্যই নয়, তিল হৃদ্‌স্বাস্থ্যের পক্ষেও উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বলেও জানান চিকিৎসক।


তিল খাওয়ার উপকারিতা

পিত্তরস উৎপাদনে সহায়তা করে

শরীরে ফ্যাট শোষণ সহজ করে

খাওয়ার পরে পেট ভার লাগার প্রবণতা কমায়

হজমের জন্য প্রয়োজনীয় খনিজের জোগান দেয়

কীভাবে খাবেন তিল?

স্যালাডের উপর কাঁচা বা হালকা ভাজা তিল ছড়িয়ে নিতে পারেন

সাদা তিল অলিভ অয়েলের সঙ্গে বেটে সস হিসেবেও খাওয়া যেতে পারে

শাকসবজি বা রান্না করা খাবারের উপর তিল ছিটিয়ে দিলে স্বাদ ও পুষ্টি-দু’টোই বাড়ে

চিকিৎসকের মতে, অনেক সময় খাবারের ফ্যাট অংশটাই হজমের মূল সমস্যা তৈরি করে। তিল নিয়মিত খাদ্যতালিকায় থাকলে সেই সমস্যার সহজ সমাধান মিলতে পারে। 


/ইউএমএইচ


  বিষয়:   হজম সমস্যা 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: