আজ নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য হলেও প্রথম মেয়র হিসেবে তিনি এ রীতি অনুসরণ করবেন। ফলে নিঃসন্দেহে নিউইয়র্কের লাখ লাখ মুসলিম বাসিন্দার কাছে এটি গর্বের মুহূর্ত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার শপথগ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের অন্তত তিনটি ভিন্ন সংস্করণ ব্যবহার করবেন। তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ তিনি এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন। জোহরান মামদানি একাধারে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং একজন মুসলিম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র হিসবে নির্বাচিত হয়েছেন।
ব্যক্তিগত ও প্রকাশ্য আলাদা অনুষ্ঠানে শপথ নেবেন মামদানি। ব্যক্তিগত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন শরিফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করবেন।
মামদানি ব্যক্তিগত ও প্রকাশ্য, দুটি আলাদা অনুষ্ঠানে শপথ নেবেন। ব্যক্তিগত মধ্যরাতের অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন শরিফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন এবং নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া একটি কোরআন ব্যবহার করবেন। পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে ব্যক্তিগত এ শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
তবে প্রকাশ্য অনুষ্ঠানে আরেকটি কোরআন ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মামদানি। রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতে মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স দিনের শেষের দিকে এ গণতান্ত্রিক সমাজতান্ত্রিককে শপথ বাক্য পাঠ করাবেন।
তবে বর্তমানে শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়ররা ব্যক্তিগত অর্থ এবং ঐতিহাসিক তাৎপর্যসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ব্যবহার করে শপথগ্রহণ করেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য মামদানি নির্বাচনী প্রচারণার সময় তার ধর্মীয় বিশ্বাস নিয়ে সরাসরি কথা বলেছেন।
নির্বাচনি প্রচারকালে তিনি এক বক্তব্য বলেছিলেন, প্রত্যেক মুসলমানের স্বপ্ন অন্য সব নিউইয়র্কবাসীর মতো সমানভাবে আচরণ পাওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এর চেয়েও কম প্রত্যাশা করতে বলা হয়েছে এবং সামান্য যা পাওয়া যায়, তাতেই সন্তুষ্ট থাকতে বলা হয়েছে। একজন বিতর্কিত ইমামের সঙ্গে তোলা ছবিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার সময়ই মামদানি এই মন্তব্য করেন।
মামদানি শপথগ্রহণে যে কুরআন ব্যবহার করবেন সেটি আর্তুরো শমবার্গের কুরআন। নিউইয়র্কের নানা ধর্ম, জাতি ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি আফ্রো-লাতিনো লেখক আর্তুরো শমবার্গের কুরআন ব্যবহারের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর উদ্দেশে তিনি এ কোরআন ব্যবহার করবেন।
উল্লেখ্য, হারলেম রেনেসাঁ আন্দোলনে শমবার্গের কাজ ও সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামি শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ এ প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি মামদানির কোরআন ব্যবহারের মাধ্যমে শপথগ্রহণকে তার প্রতীকী পছন্দ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা এমন একজন মুসলিম মেয়রকে শপথ নিতে দেখছি, যিনি কোরআন ব্যবহার করছেন, কিন্তু আবার আফ্রিকার দেশ উগান্ডাতে তিনি জন্মগ্রহণ করেছেন।
/ইউএমএইচ