বৃহস্পতিবার (১ জানুয়ার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এই শঙ্কার কথা জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে ব্যবহার করার মতো এতোটা সংকীর্ণ আমরা নই। তার শোককে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। যেহেতেু তিনি ফিজিক্যালি আর নেই, সেহেতু মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু বিকল্প হিসেবে কয়েকজন রয়েছেন, বাছাইয়ে টিকলে তারাই প্রার্থী হবেন।
নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই বলে জানান তিনি। তিনি বলেন, ‘প্রার্থী বাছাই এবং প্রতীক বরাদ্দের পর যদি সেটা হতো সেক্ষেত্রে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নেই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি না ফেরার দেশে। সে কারণে তার মনোনয়ন বাছাইয়ে টিকবে না।
মায়ের শোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেঙে পড়েছেন কি না এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের হতেই হবে, এর কোনো বিকল্প নেই।