ফিরে দেখা দেশের ‘ইসলামি অঙ্গন’

রায়হান রাশেদ

জাতীয়

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের ইসলামি অঙ্গনে নানাবিধ ঘটনা ঘটেছে। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে যেমন সরব ছিল ধর্মপ্রাণ মুসলমানরা, তেমনি ইসলামি সংস্কৃতি

2026-01-01T14:25:57+00:00
2026-01-02T00:08:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফিরে দেখা দেশের ‘ইসলামি অঙ্গন’
রায়হান রাশেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ১২:০৮ এএম
গ্রাফিক : সময়ের আলো
সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের ইসলামি অঙ্গনে নানাবিধ ঘটনা ঘটেছে। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে যেমন সরব ছিল ধর্মপ্রাণ মুসলমানরা, তেমনি ইসলামি সংস্কৃতি চর্চায় স্মরণীয় অবদান রেখেছে ইসলামি স্কলার ও ধর্মপ্রিয় ব্যক্তিরা। বছরজুড়ে আলোচার কেন্দ্রে ছিল ধর্মভিত্তিক রাজনৈতিকদলগুলো। প্রিয় আলেমদের হারিয়ে শোকেও ভেসেছেন অনেকে। এ প্রতিবেদনে থাকছে ২০২৫ সালে ইসলামি অঙ্গনের আলোচিত ৫ ঘটনা। 

মার্চ ফর গাজা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয় গত বছরের ১২ এপ্রিল। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের গণজমায়েত হয়। এর আয়জন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

মার্চ ফর গাজায় ফিলিস্তিনের পতাকা হাতে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সংগৃহীত ছবি 

এদিন শনিবার বিকেল তিনটায় কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আসা ফিলিস্তিনপ্রেমী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন। সেসব প্ল্যাকার্ড ও ফেস্টুনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ, ইসরায়েলি পণ্য বয়কট, আমেরিকা ও ভারতকে বয়কটসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।  বিকেল ৪টার দিকে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ইসলামি রাজনৈতিক দলগুলোর জোটগঠন
সদ্য বিদায়ী বছরজুড়ে বেশ আলোচনায় ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব দলের প্রস্তুতিও ছিল ভিন্ন। দেশের একাংশ জনগণেরও চাহিদা ছিল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো একজোটে আসুক। পরে গত বছর পাঁচটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল একসঙ্গে নির্বাচনী সমঝোতায় আসে। গঠিত হয় সমমনা আট ইসলামি দল। আটটি দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। ডিসেম্বরের শেষ সময়ে আসে আট দলের সঙ্গী হয় এনসিপি, এলডিপি ও আপ বাংলাদেশ। 

পাঁচটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোগো। সংগৃহীত ছবি

সুলতান যওক নদভী
২০২৫ সালের ২ মে না ফেরার দেশে চলে যান বাংলাদেশি ইসলামি পণ্ডিত আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লীগের বাংলাদেশ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কওমি মাদরাসার শিক্ষা সংস্কার আন্দোলনের অগ্রদূত ছিলেন তিনি। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্য তার সুনাম ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশেও। 

আল্লামা মুহাম্মাদ সুলতান যওক নদভী। সংগৃহীত ছবি

তার জন্ম ১৯৩৯ সালে, কক্সবাজার জেলার মহেশখালীতে। জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস উত্তীর্ণ হন। দীর্ঘ ৬০ বছরের বেশি সময় তিনি শিক্ষকতা করেছেন। এ সময় কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা, সাহিত্যসহ ইসলাম শিক্ষার নানা বিষয়ে পড়ান তিনি। 

বড় পরিসরে ইসলামি বইমেলা 
পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে গত বছরের ১৩ সেপ্টেম্বর ইসলামি বইমেলা শুরু হয়। ওই বছরের ১৮ অক্টোবর শেষ হয় মেলা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে অনুষ্ঠিত মেলায় দেশের ১৪০টি প্রকাশনী ছাড়াও বিদেশের চারটি প্রকাশনী অংশ নেয়। 

সে বছরই প্রথমবারের মতো মেলার পরিসর বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল। মেলায় ছিল পাঠক-দর্শনার্থীদের জন্য শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। যা এর আগে কখনো ইসলামি বইমেলায় ছিল না। 

গত বছরের ১৩ সেপ্টেম্বর ইসলামি বইমেলা শুরু হয়। সংগৃহীত ছবি

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে সিরাত কনফারেন্স
নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ‘এনএসইউ কোরআন সম্মেলন ও সিরাহ প্রদর্শনী’। গত বছরের ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী এ আয়োজন হয়। পবিত্র কোরআনের শিক্ষা এবং মুহাম্মাদ (সা.)–এর সিরাত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়। 

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ কোরআন সম্মেলন ও সিরাহ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি

সিরাহ প্রদর্শনীতে ছিল ঐতিহাসিক সময়রেখা, মসজিদে নববির রেপ্লিকা, সিরাতভিত্তিক চিত্রপ্যানেল এবং বিভিন্ন গবেষণাধর্মী ডকুমেন্টেশন। 

আরআর



  বিষয়:   ইসলাম  ঘটনা  মার্চ ফর গাজা  রাজনীতি  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: