বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।বৃহস্পতিবার (১

2026-01-01T15:20:26+00:00
2026-01-01T15:20:47+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৩:২০ পিএম  (ভিজিট : ১৬৮)
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংগৃহীত ছবি
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে খালেদা জিয়ার স্মরণে একটি বার্তা লেখেন। 

শোকবার্তায় রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে।


এসময় বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সফর করলেন। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মিশনে উপস্থিত ছিলেন।

/ইউএমএইচ 



  বিষয়:   ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং  খালেদা জিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: