জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর আয় ও সম্পদ বেশি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাথাল প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়নের

2026-01-01T15:39:32+00:00
2026-01-01T15:39:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর আয় ও সম্পদ বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৩:৩৯ পিএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাথাল প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়নের পাশাপশি হলফনামা দাখিল করেছেন। ধানের শীষের প্রার্থী না রেখে জোট শরিক হিসেবে তাকেই আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি।

হলফনামা অনুযায়ী, সাকির চেয়ে তার স্ত্রীর বার্ষিক আয় এবং স্থাবর সম্পদ বেশি। জোনায়েদ সাকি পেশা হিসেবে প্রকাশক এবং তার স্ত্রী তাসলিমা আখতারের পেশা আলোকচিত্রী ও শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন হলফনামায়। 

গত ২৯ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র ও হলফনামা জমা দেন জোনায়েদ সাকি। তিনি ঢাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে।

হলফনামার তথ্যমতে, জোনায়েদ সাকি বছরে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে আয় ৬ লাখ ৫০ টাকা।

তবে সাকির স্ত্রী তাসলিমা আখতারের বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া পান ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া বাবদ বছরে আয় করেন ৮ লাখ ২৮ হাজার টাকা।

স্থাবর সম্পদ হিসেবে সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এ ছাড়া একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৩ লাখ ২০ হাজার টাকা জমা দিয়ে রেখেছেন তিনি। আর ১৮ দশমিক ১৮ পয়েন্টের একটি কৃষি জমি, একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে স্ত্রী তাসলিমা আক্তারের নামে।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা এবং তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকার সম্পদ রয়েছে।

/এমএইচআর


  বিষয়:   জোনায়েদ সাকি  হলফনামা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: