জয়শঙ্করের সফরের পর যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির চেয়ারপারসন ও সাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গতকাল বুধবার বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এ

2026-01-01T16:43:00+00:00
2026-01-01T16:43:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জয়শঙ্করের সফরের পর যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম 
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গতকাল বুধবার বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এ সফরের পর দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে সৌজন্যমূলক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা। 

এ প্রসঙ্গে তৌ‌হিদ হোসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। তারপর চলে গেছেন। এটা একটা ভালো জেসচার, এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই সফর‌কে আন্ত রাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভা‌লো।’ 


জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলিনি। সে রকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন—পাকিস্তানের স্পিকার ছিলেন। তার সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন। এটা কার্টেসি, যেটা সবাই মেনে চলে।’ 

তি‌নি আরও বলেন, ‘তার সঙ্গে আমার যেটুকু কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। একেবারেই সৌজন্যবোধ, অন্য সবার সামনে, ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জয়শঙ্কর  সফর  পররাষ্ট্র উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: