নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত বেড়ে ৫

‎পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার

2026-01-01T20:14:05+00:00
2026-01-01T20:14:34+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত বেড়ে ৫
‎পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৮:১৪ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত বেড়ে ৫। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ঝলমলিয়া কলাহাটায় এই দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন, সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) ও রায়হান জলিল (৪৫)।
‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
এফআর
  বিষয়:   ‎রাজশাহী  পুঠিয়া  নিয়ন্ত্রণ হারিয়ে  বাজারে ট্রাক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: