মাদ্রাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা, সুপারকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ জানুয়ারি)

2026-01-01T22:36:07+00:00
2026-01-01T22:36:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদ্রাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা, সুপারকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম 
মাদ্রাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা, সুপারকে জরিমানা। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় তাকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. ইউসুফ আলী কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন। 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলী জানান, মাদ্রাসা ভবনের নিচ তলায় নতুন বই বিতরণ উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। মাদ্রাসায় জামায়াতে ইসলামীর কোন কর্মসূচি ছিল না। কিন্তু ভবনের উপর তলায় জামায়াতে ইসলামীর কোন সভা চলছিল কিনা আমার জানা নেই।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করায় আয়োজক বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সিরাজগঞ্জ  কামারখন্দ  মাদ্রাসা  জামায়াতে ইসলামী  নির্বাচনী সভা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: