জিএম কাদেরের হলফনামা থেকে যা জানা গেল

রংপুর ব্যুরো

রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ব্যবহৃত গাড়ির দাম ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকা। আর স্ত্রী চড়েন ৮০

2026-01-01T22:40:28+00:00
2026-01-01T22:40:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জিএম কাদেরের হলফনামা থেকে যা জানা গেল
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম 
জিএম কাদের ও শেরীফা কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ব্যবহৃত গাড়ির দাম ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকা। আর স্ত্রী চড়েন ৮০ লাখ টাকার গাড়িতে। দুই বছর আগের তুলনায় জিএম কাদেরের নগদ টাকার পরিমাণ বাড়লেও কমেছে স্ত্রীর। নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাট এবং ঢাকায় রয়েছে বাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় পেশা হিসেবে জিএম কাদের নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং স্ত্রী শেরীফা কাদেরকে সংগীত শিল্পী ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন।

হলফনামার তথ্য অনুযায়ী, জিএম কাদেরের নগদ টাকার পরিমাণ ৬০ লাখ ৩২ হাজার ৪০৫ টাকা। দুই বছর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নগদ টাকার পরিমাণ ছিল ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। দুই বছর আগে স্ত্রী শেরীফা কাদেরের নগদ টাকার পরিমাণ ছিল ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। তবে এবার কমে হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার ৯৩৮ টাকা। দুই বছর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় গাড়ির যে দাম উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় ওই দাম উল্লেখ করা হয়েছে।

কৃষি, বাড়িভাড়া, ব্যবসা থেকে আয় নেই। তবে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রাপ্ত ভাতা থেকে দুই লাখ ১০ হাজার টাকা, শেয়ার/ সঞ্চয়পত্র/ব্যাংক জামানত থেকে নিজের এক লাখ ৯০ হাজার ও স্ত্রীর ৭৯ হাজার ৭৪১ টাকা এবং স্ত্রীর ব্যবসা থেকে ছয় লাখ টাকা আয় দেখানো হয়েছে। নিজ নামে সঞ্চয়পত্র রয়েছে ৪০ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৩৬৮ টাকা। জিএম কাদেরের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য এক কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য এক কোটি ৭২ লাখ টাকা। 


লালমনিরহাট ও ঢাকায় নিজের নাম বাড়ির মূল্য এক কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর ঢাকার বাড়ির মূল্য ৭০ লাখ টাকা। জিএম কাদেরের নামে ফৌজদারি মামলা আছে ১২টি, যা তদন্তাধীন এবং ব্যক্তিগত ঋণের পরিমাণ ১২ লাখ টাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবার রংপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সময়ের আলো/এএ/জেডআই


  বিষয়:   জাতীয় পার্টি  জিএম কাদের  রাজনীতিবিদ  শেরীফা কাদের  সংগীত শিল্পী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: