ইংলিশ লিগের তিন ম্যাচে গোল হয়নি একটিও

সময়ের আলো ডেস্ক

খেলা

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতেইংলিশ প্রিমিয়ার লিগের তিন ম্যাচে কোনো গোল হয়নি। সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম খেলেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে

2026-01-02T08:35:01+00:00
2026-01-02T09:16:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ইংলিশ লিগের তিন ম্যাচে গোল হয়নি একটিও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ এএম  আপডেট: ০২.০১.২০২৬ ৯:১৬ এএম
সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন হলান্ড-ফোডেনরা। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ম্যাচে কোনো গোল হয়নি। সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম খেলেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেডের।

 টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল অল রেডসরা অ্যানফিল্ডে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও লিডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। গত ডিসেম্বরে এই লিডসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিলো স্লটের দল।

৬৯ শতাংশ বল দখল এবং প্রতিপক্ষের গোল পোস্টে ১৯টি শট নিলেও ম্যাচের ৩২তম মিনিটে গোলকিপারের ভুলে গোল হজম করতে বসেছিল লিভারপুল। যদিও বাজে ফিনিশিংয়ের কারণে সেই যাত্রায় বেঁচে যায়।

১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে লিভারপুল। ২১ পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে লিডস।

এদিকে দারুণ ছন্দে থাকা সিটিও পয়েন্ট হারিয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন হলান্ড-ফোডেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সান্ডারল্যান্ড। রাতে আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। 

/এমএইচআর


  বিষয়:   ইংলিশ লিগ  ড্র 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: