কেমন থাকবে ঢাকায় তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কনকনে শীতে কাঁপছে সারা দেশ। রাজধানী ঢাকাতেও এর তীব্রতা কম নয়। রাজধানী ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া

2026-01-02T09:44:13+00:00
2026-01-02T09:44:13+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
কেমন থাকবে ঢাকায় তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ এএম 
ফাইল ছবি
কনকনে শীতে কাঁপছে সারা দেশ। রাজধানী ঢাকাতেও এর তীব্রতা কম নয়। রাজধানী ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এ সময়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পেতে। 


এদিকে, ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: