শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘন কুয়াশার কারণেনৌপথের দুর্ঘটনা এড়াতেশরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা থেকে ফেরি চলাচল

2026-01-02T10:22:17+00:00
2026-01-02T10:22:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম 
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি বলে তিনি জানান।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৪টি ফেরি চলাচল করছে।

/এমএইচআর 
  বিষয়:   শরীয়তপুর-চাঁদপুর  নৌরুট  ফেরি চলাচল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: