দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে স্বাভাবিক হয় চলাচল।বাংলাদেশ অভ্যন্তরীণ

2026-01-02T10:54:17+00:00
2026-01-02T12:09:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম  আপডেট: ০২.০১.২০২৬ ১২:০৯ পিএম
ফাইল ছবি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে স্বাভাবিক হয় চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক নুর আলম ভুইয়া মোবাইল ফোনে ফেরি চলাচল শুরুর তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি ) রাত সাড়ে ১১ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায়  দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক নুর আলম ভুইয়া বলেন, কুয়াশার ঘনত্ব ক‌মে যা‌ওয়ায় সকাল ৮টা থে‌কে ফে‌রি চলাচল স্বা‌ভা‌বিক হ‌য়ে‌ছে। এর আগে কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রাত সা‌ড়ে ১১টা থে‌কে ফেরি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছি‌লে। ত‌বে যানবাহ‌নের তেমন সি‌রিয়াল তৈ‌রি হয়নি বলে জানান তিনি। বর্তমা‌নে এ রু‌টে ছোট বড় ১৭‌টি ফে‌রি চলাচল কর‌ছে।

/এমএইচআর 


  বিষয়:   দৌলতদিয়া-পাটুরিয়া  ফেরি চালু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: