ফের কমল সোনা ও রুপার দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

গত বছর অনেকবার উত্থান পতনে ফলে সোনা ও রূপার বাজার ছিল অস্থির। এবার নতুন বছরের শুরুতে দামে পরিবর্তন হলো। দেশের

2026-01-02T14:05:01+00:00
2026-01-02T14:05:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
ফের কমল সোনা ও রুপার দাম
আজ থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম 
ফাইল ছবি
গত বছর অনেকবার উত্থান পতনে ফলে সোনা ও রূপার বাজার ছিল অস্থির। এবার নতুন বছরের শুরুতে দামে পরিবর্তন হলো। দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন দাম শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। 

সোনার নতুন দাম- ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। 

এদিকে, কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   কমল  সোনা  রুপা  দাম  আজ কার্যকর 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: