কামিল পরীক্ষা শুরু শনিবার থেকে

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) থেকে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত

2026-01-02T16:02:41+00:00
2026-01-02T16:02:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
কামিল পরীক্ষা শুরু শনিবার থেকে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম 
ফাইল ছবি
দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) থেকে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারা দেশের কামিল মাদ্রাসাগুলোতে এই পরীক্ষা শুরু হবে। 

শুক্রবার (২ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় সারা দেশের ১৫৭টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। 


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   কামিল পরীক্ষা  শনিবার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: