ঢাকাকে ১০ উইকেটে উড়িয়ে দিলো চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ১০ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মাহেদী হাসানের

2026-01-02T17:16:34+00:00
2026-01-02T17:16:34+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ঢাকাকে ১০ উইকেটে উড়িয়ে দিলো চট্টগ্রাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম 
সংগৃহীত ছবি
বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ১০ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মাহেদী হাসানের দল। 

এদিকে শক্তিশালী ও তারকাবহুল দল গড়েও যেন সুবিধা করতে পারছে না ঢাকা ক্যাপিটালস। গত ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে শামীম বীরত্বে জয়ের কাছে গিয়েও হেরে যায় দলটি।

Advertisement
চট্টগ্রামের বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিনের কল্যাণে তিন অঙ্কের দেখা পেলেও ১২২ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। অনুমিতভাবেই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রাজধানীর দলটি।  

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের ৯ম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। 


এরপর আরও তিনটি, অর্থাৎ মোট চারটি স্টাম্পিংয়ের জন্ম দেন রসিংটন। মিঠুন, শামীম, সাব্বির, ইমাদরা ফেরেন এক অঙ্কে। ৬ নম্বরে নেমে সাব্বির থিতু হতে পারেননি। ৮ নম্বরে নামানো হয় নাসির হোসেনকে, ২০ বলে চাপের মুখে ১৭ রান করেন তিনি। নয়ে নামা সাইফউদ্দিন ২৫ বলে ৩৩ রান করে দলের মান বাঁচান।

শেষপর্যন্ত ২ বল বাকি থাকতেই ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালসের ইনিংস। 

জবাব দিতে নেমে কোনো বেগই পেতে হয়নি চট্টগ্রামকে। বন্দরনগরীর দলটি কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে। 

নাঈম ৪০ বলে ৫৪ ও রসিংটন ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। ১২.৪ ওভারে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।

সময়ের আলো/এআর
  বিষয়:   ঢাকা  চট্টগ্রাম 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: